১
ইসলামি আকিদা ও মানবপ্রকৃতি
লেখকঃ সানাউল্লাহ নজির আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
ইসলামি আকিদা ও মানব অবয়ব:
আমরা আগেই বলেছি, ইসলামি আকিদা মানবজাতির দৈহিক, মানসিক এবং অন্তরাত্মার সবকিছু নিয়ে গঠিত। তাই বলে এগুলো পৃথক পৃথক নয়। তবে এতটুকু ঠিক: কখনো দৈহিক কর্মচঞ্চলতা প্রাধান্য পায়, যেমন পানাহার ও স্ত্রী সহবাস। কখনো চিন্তাশক্তি প্রাধান্য পায়, যেমন- চিন্তা ও গভীর মনোযোগসহ গবেষণা। কখনো আত্মার কর্ম প্রাধান্য পায়, যেমন- ইবাদতের সময় ইত্যাদি...। কিন্তু ইসলাম এগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে না। যেমন পানাহার এবং স্ত্রী সহবাসের সময় হালাল-হারাম বিবেচনা ও আল্লাহর নাম স্মরণ করার ফলে এর উপকারিতা শুধু শরীরে সীমাবদ্ধ থাকে না, পরকালীন ইবাদত বলেও গণ্য হয়। চিন্তার সময় খারাপ বিষয় থেকে বিরত থাকা, ভালো বিষয় নিয়ে চিন্তা করা এবং আল্লাহকে নাজির ও ভয় করার ফলে এ চিন্তাও শুধু তার বোধশক্তিতে সীমাবদ্ধ থাকে না, ইবাদতে পরিগণিত হয়। খালেছ ইবাদতেও শরীর, বোধশক্তি এবং আত্মা সমানভাবে সক্রিয় থাকার ফলে এ সবের অনুশীলন হয় যথাযথভাবে। যেমন সালাত- এখানে শুধু আত্মার কর্মই নয়, বরং তাতে উঠা-বসা, রুকু-সাজদার মাধ্যমে যোগ হয় শরীর, কুরআনের আয়াতে ধ্যান করার কারণে যোগ হয় আত্মা। এ জন্যই বলা হয়, “তুমি সালাতের ততটুকুই উপকৃত হবে, যতটুকু তুমি বিবেকে ধারণ করতে পেরেছ।”