hadith book logo

ইসলামি আকিদা ও মানবপ্রকৃতি

লেখকঃ সানাউল্লাহ নজির আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

আল্লাহর ভয়-ভীতির গভীর উপলব্ধি এবং কিয়ামত দিনের ভাবনা:

যার ফলে স্বীয় চাল-চলন নিয়ন্ত্রিত হয়ে আসে, দায়িত্ববোধ ও মানব কল্যাণের চেতনা জাগ্রত হয়। উদাহরণত আমরা উমার রাদিয়াল্লাহু আনহুর বায়তুলমাল থেকে গ্রহণকৃত ভাতার ব্যাপারে প্রেক্ষাপট উল্লেখ করতে পারি। এবং তার প্রসিদ্ধ সে বাণী “যদি ইয়ামানের সানআতে কোনো গাধার পা পিছলে যায়, তার ব্যাপারেও আমি জিজ্ঞাসিত হবো, কেন আমি তার রাস্তা সমতল করে দিই নি?” পেশ করতে পারি।

এ হলো ইসলামি আকিদায় সিঞ্চিত, পরিতৃপ্ত, এর সংজ্ঞায় সংজ্ঞায়িত, এর রঙে রঙ্গিন মুসলিম জাতি থেকে উৎসারিত, ইসলামি সামাজের উৎপাদিত যৎসামান্য স্মৃতি, কতক নমুনা। সারসংক্ষেপে আমরা বলতে পারি- এ আকিদার দ্বারা সৎ-নীতিবান, আল্লাহ ভীরু ও মানবতার কল্যাণকামী মানুষ তৈরি হয়। ব্যাপক অর্থে আল্লাহর একজন গোলাম বা আবেদ, যে স্বীয় কাজ-কর্ম, চিন্তা-চেতনাবোধ ও অনুভূতিতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করে, তার নির্দেশ পালন করে। উচ্চারণ করে পূর্ণতৃপ্তি নিয়ে, “আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মৃত্যু দুজাহানের প্রতিপালক-আল্লাহ তা‘আলার জন্য।” [সূরা আল-আন‘আম, আয়াত: ১৬২-১৬৩।] জাগতিক চাহিদার ওপর আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী, প্রতিমা-দেবতার অর্ঘ্য-আরাধনা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত-আনুগত্যে আত্মনিয়োগকারী এবং স্বীয় চাল-চলন, চিন্তা-গবেষণা ও পার্থিব জগতের উন্নয়নে বোধ-বুদ্ধির ভারসাম্যে যত্নশীল ব্যক্তিই আল্লাহর সন্তুষ্টিকে পাথেয় বানাতে পারে।