১
সহীহ সুন্নাহ’র আলোকে জান্নাতের বৈশিষ্ট্য
লেখকঃ ওয়াহিদ ইবন আবদিস সালাম বালী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
নবম পরিচ্ছেদ: জান্নাতের ভিত্তি ও তার মাটি
২৭. আদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
«سئل رسول الله صلى الله عليه وسلم عن الجنة ؟ فقال : من يدخل الجنة حيّ فيها و لا يموت , و ينعم فيها و لا يبأس , لا تبلى ثيابه و لا يفنى شبابه . قيل : يا رسول الله ! ما بناؤها ؟ قال : «لَبِنةٌ من ذهبٍ , ولبنةٌ من فضةٍ , وملاطُها المِسْكُ، وتُرابُها الزعفَران , وحصباؤها اللؤْلُؤ والياقوتُ» . ( رواه الطبراني ) .
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত সম্পর্কে জিজ্ঞাসা করা হল? জবাবে তিনি বললেন: যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি তাতে চিরজীবন লাভ করবে এবং সে মৃত্যুবরণ করবে না; সে তাতে সুখ-শান্তি লাভ করবে এবং দুঃখিত ও চিন্তিত হবে না; তার পোষাক-পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবন কখনও বিলুপ্ত হবে না। জিজ্ঞাসা করা হল: হে আল্লাহর রাসূল! তার (জান্নাতের) অবকাঠামো কি ধরনের? জবাবে তিনি বললেন: একটি ইট হল স্বর্ণের, আর অপর ইটটি হল রৌপ্যের, তার প্লাস্টার হল মিশক, তার মাটি হল জা‘ফরান এবং তার কঙ্কর বা পাথরকুচিসমূহ হল মুক্তা ও ইয়াকূত (নীলকান্ত মণি)।” [ইবনু আবিদ দুনিয়া; তাবারানী; আল-মুনযেরী ‘আত-তারগীব’ ( الترغيب ) নামক গ্রন্থের মধ্যে (৬ / ২৮৫) হাদিসটিকে হাসান বলেছেন; আর হাইছামীও ‘আল-মাজমা‘ ( المجمع ) এর মধ্যে (১০ / ৩৯৭) হাদিসটিকে হাসান বলেছেন।]
২৮. সাহল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« إن في الجنة مراغا من مسك مثل مراغ دوابكم في الدنيا » . ( رواه الطبراني ) .
“নিশ্চয়ই দুনিয়াতে তোমাদের পশুগুলোর চারণভূমির মত করে জান্নাতের মধ্যে মিশকের একটি চারণভূমি থাকবে।” [তাবারানী উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন, যা আল-মুনযেরী ‘আত-তারগীব’ ( الترغيب ) নামক গ্রন্থের মধ্যে (৬ / ২৮৭) বলেছেন।]
২৯. আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু আবূ যর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« ... دخلت الجنة فإذا فيها جنابذ اللؤلؤ وإذا ترابها المسك » . ( رواه البخاري ) .
“... আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন তাতে দেখি অনেকগুলো মুক্তার গম্বুজ এবং তার মাটিসমূহ মিশক মিশ্রিত।” [বুখারী, আস-সহীহ, অধ্যায়: আম্বীয়া ( كتاب الأنبياء ), পরিচ্ছেদ: ইদ্রিস আ. সম্পর্কে আলোচনা ( باب ذكر إدريس عليه السلام ), হাদিস নং- ৩১৬৪]
অর্থসহ হাদিসের বিশেষ শব্দ-তালিকা:
( الجنابذ ): গম্বুজসমূহ।