hadith book logo

সহীহ সুন্নাহ’র আলোকে জান্নাতের বৈশিষ্ট্য

লেখকঃ ওয়াহিদ ইবন আবদিস সালাম বালী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

একবিংশ পরিচ্ছেদ: জান্নাতের রুমাল

৮১. আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

« أهدي للنبي صلى الله عليه و سلم جبة سندس , وكان ينهى عن الحرير , فعجب الناس منها , فقال : « والذي نفس محمد بيده ؛ لمناديل سعد بن معاذ في الجنة أحسن من هذا » . ( رواه البخاري و مسلم ) .

“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে রেশমী জুব্বা হাদিয়া দেওয়া হল, অথচ তিনি রেশমী কাপড় ব্যবহারে নিষেধ করতেন; তবে সাহাবীগণ কাপড়টি দেখে আনন্দিত হলেন। তখন তিনি বললেন: সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! জান্নাতে সা‘দ ইবন মু‘আযের রুমালগুলো এর চেয়ে উৎকৃষ্ট।” [বুখারী, আস-সহীহ, অধ্যায়: হিবা ও তার ফযীলত ( كتاب الهبة وفضلها ), পরিচ্ছেদ: মুশরিকদের হাদিয়া গ্রহণ করা ( باب قبول الهدية من المشركين ), হাদিস নং- ২৪৭৩; মুসলিম (১৬ / ২৩ - নববী)।]