hadith book logo

সহীহ সুন্নাহ’র আলোকে জান্নাতের বৈশিষ্ট্য

লেখকঃ ওয়াহিদ ইবন আবদিস সালাম বালী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

প্রথম পরিচ্ছেদ: জান্নাতের ঘ্রাণ

১. আবদুল্লাহ ইবন আমর ইবনিল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

« من قتل معاهدا , لم يرح رائحة الجنة , وإن ريحها توجد من مسيرة أربعين عاما » . ( رواه البخاري ) .

“যে ব্যক্তি কোন যিম্মিকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। আর জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।” [বুখারী, আস-সহীহ, অধ্যায়: যিম্মীদের থেকে জিযিয়া গ্রহণ এবং হারবীদের সাথে যুদ্ধ বিরতি চুক্তি ( أبواب الجزية والموادعة ), পরিচ্ছেদ: বিনা অপরাধে যে ব্যক্তি যিম্মীকে হত্যা করবে, তার অপরাধ ( باب إثم من قتل معاهدا بغير جرم ), হাদিস নং- ২৯৯৫।]

অর্থসহ হাদিসের বিশেষ শব্দ-তালিকা:

( لم يرح ): لم يشم অর্থাৎ- সে ঘ্রাণ পাবে না।