১
সহীহ সুন্নাহ’র আলোকে জান্নাতের বৈশিষ্ট্য
লেখকঃ ওয়াহিদ ইবন আবদিস সালাম বালী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
দ্বাবিংশ পরিচ্ছেদ: জান্নাতবাসীদের বাজার (মেলা)
৮২. আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« إِنَّ فِى الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ , فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ , فَتَحْثُو فِى وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ , فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالاً , فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالاً , فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ : وَاللَّهِ ! لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالاً ! فَيَقُولُونَ : وَأَنْتُمْ وَاللَّهِ ! لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالاً » . ( رواه امسلم ) .
“নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি বাজার থাকবে, তাতে প্রত্যেক জুমার দিন জান্নাতবাসীগণ আগমন করবে; অতঃপর উত্তরের বাতাস প্রবাহিত হবে এবং তা ছড়িয়ে পড়বে তাদের চেহারা ও পোষাক-পরিচ্ছদের মধ্যে; অতঃপর তাদের সৌন্দর্য ও শোভা বৃদ্ধি পাবে, তারপর তারা তাদের পরিবার পরিজনের নিকট ফিরে যাবে এমতাবস্থায় যে, আগের চেয়ে তাদের সৌন্দর্য ও শোভা বৃদ্ধি পেয়েছে। তারপর তাদেরকে উদ্দেশ্য করে তাদের পরিবার পরিজন বলবে: আল্লাহর কসম! আমাদের পরবর্তীতে তোমাদের সৌন্দর্য ও শোভা অনেক বৃদ্ধি পেয়েছে! অতঃপর তারাও বলবে: আর তোমরা, আল্লাহর কসম! আমাদের পরবর্তীতে তোমাদেরও সৌন্দর্য ও শোভা অনেক বৃদ্ধি পেয়েছে!” [মুসলিম (১৬ / ১৭০ - নববী)।]