১
সহীহ সুন্নাহ’র আলোকে জান্নাতের বৈশিষ্ট্য
লেখকঃ ওয়াহিদ ইবন আবদিস সালাম বালী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
ঊনবিংশ পরিচ্ছেদ: জান্নাতের মধ্যে হূর কর্তৃক সঙ্গীত পরিবেশন
৭৬. আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« إن أزواج أهل الجنة ليغنين أزواجهن بأحسن أصوات ما سمعها أحد قط , إن مما يغنين به :
نحن الخيرات الحسان
أزواج قوم كرام
ينظرن بقرة أعيان
وإن مما يغنين به :
نحن الخالدات فلا يمتنه
نحن الآمنات فلا يخفنه
نحن المقيمات فلا يظعنه »
( رواه الطبراني ) .
“নিশ্চয়ই জান্নাতের স্ত্রীগণ (হূরগণ) তাদের স্বামীদের উদ্দেশ্য করে এমন সুন্দর সুরে সঙ্গীত পরিবেশন করবে, যা কেউ কোনো দিন শুনে নি; আর তারা যেসব সঙ্গীত পরিবেশন করবে, তন্মধ্যে একটি হল:
আমরা হলাম উত্তম, সুন্দরী
স্বামীগণ হলেন সম্প্রদায়ের মধ্যে সম্মানিত
তারা দেখে আনন্দের চোখে।
আর তারা যেসব সঙ্গীত পরিবেশন করবে, তন্মধ্যে আরও একটি হল:
আমরা হলাম চিরস্থায়ী, সুতরাং আমরা কখনও তাকে ছেড়ে মরব না
আমারা হলাম নিরাপদ, সুতরাং তারা তাকে ভয় করবে না
আমরা হলাম স্থায়ীভাবে বসবাসকারিনী, সুতরাং তারা তার থেকে প্রস্থান করবে না।” [তাবারানী হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন, যা হাফেয ইরাকী ‘তাখরীজুল আহইয়ায়ে’ ( تخريج الأحياء ) নামক গ্রন্থের মধ্যে (৩০১১) বলেছেন ।]
৭৭. আবূ উমামা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« ما من عبد يدخل الجنة؛ إلا يجلس عند رأسه وعند رجليه ثنتان من الحور العين ؛ تغنيانه بأحسن صوت سمعه الجن والإنس وليس بمزامير الشيطان , ولكن بتحميد الله وتقديسه » . ( رواه الطبراني ) .
“যে কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করবে, তার মাথা ও দুই পায়ের নিকট দুইজন ডাগর চক্ষুবিশিষ্টা হূর বসবে এবং মানুষ ও জিন জাতি কখনও যে গান শুনেছে তার থেকেও সুন্দর স্বরে-সুরে তারা উভয়ে সঙ্গীত পরিবেশন করবে; আর সেই সঙ্গীত শয়তানের বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশিত হবে না, বরং তা পরিবেশিত হবে আল্লাহ তা‘আলার প্রশংসা ও পবিত্রতা বর্ণনার মাধ্যমে।” [তাবারানী হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন, যা হাফেয ইরাকী ‘তাখরীজুল আহইয়ায়ে’ ( تخريج الأحياء ) নামক গ্রন্থের মধ্যে (৩০১১) বলেছেন ।]
৭৮. আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« إن الحور العين ليغنين فى الجنة ؛ ويقلن :
نحن الحور الحسانخبئنا لأزواج كرام» .
“নিশ্চয়ই ডাগর চক্ষুবিশিষ্টা হূরগণ জান্নাতের মধ্যে সঙ্গীত পরিবেশন করবে; আর তারা বলবে:
আমরা হলাম সুন্দরী হূর
আমাদেরকে গোপন করে রাখা হয়েছে সম্মানিত স্বামীদের জন্য উপহারস্বরূপ।” [‘সহীহুল জামে’ ( صحيح الجامع ) [২ / ৫৮], ক্রমিক নং- ১৫৯৮]