১
সহীহ সুন্নাহ’র আলোকে জান্নাতের বৈশিষ্ট্য
লেখকঃ ওয়াহিদ ইবন আবদিস সালাম বালী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
বিংশ পরিচ্ছেদ: জান্নাতবাসীদের অলঙ্কার
আল্লাহ তা‘আলা বলেন:
﴿ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ ٢٣ ﴾ [ الحج : ٢٣ ]
“সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোষাক-পরিচ্ছদ হবে রেশমের।” [সূরা আল-হাজ্জ: ২৩]
আল্লাহ তা‘আলা বলেন:
﴿ عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا ٢١ ﴾ [ الانسان : ٢١ ]
“তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কংকনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়।” [সূরা আল-ইনসান: ২১]
৭৯. আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لو كان أدنى أهل الجنة حليه عدلت بحلية أهل الدنيا جميعًا ؛ لكان ما يحليه الله به فى الآخرة أفضل من حلية أهل الدنيا جميعًا » . ( رواه الطبراني ) .
“যদি একজন নিম্নমানের জান্নাতবাসীর অলঙ্কারকে দুনিয়াবাসীদের সকলের অলঙ্কারের সাথে বিনিময় বা পরিমাপ করা হয়, তাহলে আল্লাহ তা‘আলা ঐ জান্নাতবাসীকে পরকালে যে অলঙ্কার পরিয়ে দিবেন, তা গোটা দুনিয়াবাসীর অলঙ্কারের চেয়ে অনেক বেশি উত্তম হবে।” [তাবারানী হাদিসটি হাসান সনদে ‘আল-আওসাত’ ( الأوسط ) এর মধ্যে বর্ণনা করেছেন, যা হাফেয ইরাকী ‘তাখরীজুল আহইয়ায়ে’ ( تخريج الأحياء ) নামক গ্রন্থের মধ্যে (৩০০৪) বলেছেন।]
৮০. মিকদাম ইবন মা‘দিকারাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শহীদকে দেওয়া বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন:
« ... ويوضع على رأسه تاج الوقار , الياقوتة منه خير من الدنيا وما فيها » . ( رواه الترمذي و ابن ماجه ) .
“ ... এবং তার মাথায় সম্মান ও মর্যাদার মুকুট পরিয়ে দেয়া হবে, তার মধ্যকার একটি ইয়াকুত পাথর দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়ে অনেক বেশি উত্তম হবে।” [ইমাম তিরমিযী ও ইবনু মাজাহ র. সহীহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন; দেখুন: ‘মিশকাতুল মাসাবীহ’ (৩ / ৩৫৮)।]