hadith book logo

সাহাবীদের পেয়েছি, কিন্তু আহলে-বাইতকে হারাই নি

লেখকঃ আবু খলিফা আলি ইব্‌ন মুহাম্মদ আল-কুদাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

গোঁড়ামির সর্বনাশা!

গোঁড়ামি মানুষ থেকে দয়া ও মমতা নিঃশেষ করে একই সময় হাস্যকর ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়!

এখানে এরকম দু’টি ঘটনা উল্লেখ করছি: একটি ঘটনা ঘটেছে আমার সুন্নী হওয়ার পর। অপর ঘটনা ঘটেছে ছোট এক বাচ্চার সাথে, যার মধ্যে তখনো আমাদের গোঁড়ামি বুঝার ক্ষমতা হয়নি, যে গোঁড়ামি আমাদের শুষ্ক-সবুজ ধ্বংস করে দিয়েছে।

আসর সালাত শেষে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে। উম্মু ইবরাহিম নামে পরিচিত এক বৃদ্ধ মহিলার দৃষ্টি আমার ওপর পড়ল। সে আমাকে ও আমার পরিবারকে ভালো করে চিনে।

তার হাতে একটি ব্যাগ, ভেতরে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। তাকে সালাম দেয়ার পর সে আমার, আমার দাদি, আমার মা ও ভাই-বোন সম্পর্কে জিজ্ঞাসা করল। অতঃপর মসজিদের পাশে তার বাড়িতে পৌঁছে দেয়ার জন্য তার হাত থেকে ব্যাগটি গ্রহণ করলাম। আমরা যখন বাড়ির কাছে পৌঁছলাম, সে আমাকে জিজ্ঞাসা করল: কোথা থেকে এসেছ? আমি মুখে বললাম ও স্বতঃস্ফূর্ত মসজিদের দিকে ইশারা করলাম: মসজিদ থেকে! এ বলে সে আমার ওপর চটে গেল, আমার চেহারায় থুথু মেরে বলল: আল্লাহ তোমার চেহারা কালো করুন! আমাকে জানানো হয়েছিল: তুমি সুন্নী হয়েছ কিন্তু আমি তাদের কথায় বিশ্বাস করেনি। এ হল আমার নিজের ঘটনা।

আর ছোট বাচ্চা [ওমর ইব্‌ন আলি]র ঘটনাটি বলেছে তার এক চাচা। কুদাইবিয়ার অধিবাসী ওমরের বৃদ্ধ দাদির সাথে শিয়া কতিপয় মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে তাদের সাথে মাতমের মজলিসে বসত ও যাওয়া-আসা করত।

একবার তিনি তাদের সাথে মজলিসে বসে আছেন, সাথে ছোট নাতি ওমর। ওমর তখন খুব ছোট, নিজের নামটা পর্যন্ত ভাল করে উচ্চারণ করতে পারে না।

ওমর মাতম ঘরের বারান্দায় খেলা-ধুলো করছিল, হটাৎ মাটিতে পরে কেঁদে দিল। আমাদের পার্শ্ববর্তী এলাকার জনৈক নারী তাকে কোলে নিয়ে আদর করল, যেন সে শান্ত হয় ও তার কান্না থেমে যায়। নারী ওমরকে জিজ্ঞাসা করল: তোমার নাম কি ছেলে? ওমর বলল: ওমাল, অর্থাৎ ওমর। সে দ্বিতীয়বার জিজ্ঞাসা করল, কারণ তার উচ্চারণ থেকে সে বুঝতে পারেনি। ওমর একই উত্তর দ্বিতীয়বার দিল। তখন বাচ্চার দাদি –সবার সামনে- বলল: তার নাম ওমর। বাচ্চার দাদি মহিলার পরবর্তী কাণ্ড দেখে অবাক হল, সে ওমরকে তার কাছে ফেরত দিয়ে বলল: যাও, তোমার ওপর আল্লাহর লানত, ওমরের ওপর, যে তোমার নাম রেখেছে ওমর তার ওপর এবং যে নিজ সন্তানের নাম রাখে ওমর তার ওপর...! [এ মহিলা তার অজান্তে আহলে বাইতকেও লানত করেছে। তাবরাসি “ইলামুল ওরা”: (১/২১৩) গ্রন্থে উল্লেখ করেছেন: ইমাম হাসানের এক সন্তানের নাম ছিল ওমর। ইমাম জয়নুল আবেদিন তার এক সন্তানের নাম রেখেছেন ওমর, যেমন শায়ক কুম্মি “মুনতাহাল আমাল”: (২/৫৯) গ্রন্থে উল্লেখ করেছেন। আর-বিলি “কাশফুল গুম্মাহ ফি মারেফাতিল আইম্মাহ”: (৩/৩১) গ্রন্থে বলেছেন: ইমাম মূসা কাজেম এর এক সন্তানের নাম ছিল ওমর। দেখুন গোঁড়ামি মানুষকে কিভাবে অধঃপতনে নিয়ে যায়!] বাচ্চার দাদি তখনি শেষবারের মত মাতমের মজলিস ত্যাগ করে চলে আসেন।