১
সাহাবীদের পেয়েছি, কিন্তু আহলে-বাইতকে হারাই নি
লেখকঃ আবু খলিফা আলি ইব্ন মুহাম্মদ আল-কুদাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
অপেক্ষার মাহদি
শেষ জমানায় মাহদি আগমন করবেন, আহলে বাইতে আগমন করবেন, বিশেষ করে ফাতেমার বংশে জন্ম নিবেন প্রভৃতি বিষয়ে শিয়া-সুন্নাহ কারো সন্দেহ বা দ্বিমত নেই।
আমি অন্যান্য শিয়াদের ন্যায় ‘সাহেবুজ জামানে’র ওপর ভরসা করা শিখেছি। শৈশব থেকে শিখেছি তার অনেক উপাধি রয়েছে। যেমন ‘হুজ্জাতুল্লাহ’, ‘আল-কায়েম’, ‘সাহেবুজ জমান’, ‘আবু সালেহ’, ‘সাহেবুল আমর’ ও ‘সাহেবুল আসর’ প্রভৃতি। কিন্তু কখনো ধারণা করেনি যে, আমি শৈশব থেকে যে সত্বার ওপর ভরসা করেছি, যার সাথে আমার আশা ও আনন্দ সম্পৃক্ত করেছি তিনি শুধুই ধারণা ও স্বপ্নপুরুষ।
ইমামের মহব্বত কখনো আমাকে এ নিয়ে আলোচনা করার সুযোগ দেয়নি, কিন্তু স্বাধীন আলোচনা এ বাস্তবতার দিকে আমাকে ধাবিত করেছে।