hadith book logo

সাহাবীদের পেয়েছি, কিন্তু আহলে-বাইতকে হারাই নি

লেখকঃ আবু খলিফা আলি ইব্‌ন মুহাম্মদ আল-কুদাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ملء السموات والأرض، وملء ما شاء ربنا من شيء بعده، وصلوات الله وسلامه على صفوة خلقه وخاتم رسله محمد، وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين .

প্রিয় পাঠক, আপনার সামনে আমার জীবন থেকে এ ক’টা পৃষ্ঠা পেশ করছি। কারণ কিছু ভাবনা, কতিপয় প্রশ্ন আমাকে এমন এক সিদ্ধান্তে উপনীত করেছে যার কল্পনা কখনো করিনি! বলতে দ্বিধা নেই মানুষের জীবনে এটাই বড় যুদ্ধ। সত্য-মিথ্যার যুদ্ধ। পৈতৃক সূত্রে পাওয়া আকিদার সাথে অকাট্য সত্য আকিদার যুদ্ধ।

কিছু অভিজ্ঞতা রয়েছে একান্তভাবে কারো ব্যক্তিগত জীবনের, কিন্তু এ অভিজ্ঞতা তেমন নয়, এ অভিজ্ঞতা আমার, আপনার ও অনেকের। পৈতৃক সূত্রে প্রাপ্ত কতক আকিদা ও বিশ্বাসের ওপর আমরা যারা জন্মেছি, তার শিক্ষা-দীক্ষায় বেড়ে উঠেছি, তার জন্য যত ত্যাগ স্বীকার করেছি, সর্বোপরি তার সুরক্ষার জন্য উৎসর্গ হয়েছি, অতঃপর এক সময় স্পষ্ট হল সত্য তার বিপরীত! তাদের সবার অভিজ্ঞতা এটা। পরিবার, বংশ ও সন্তানের পক্ষে গোঁড়ামি করা মূলত মূল্যবান বস্তুর বিনিময়ে মূল্যহীন বস্তু ক্রয় করা বৈ কিছু নয়। অথচ আল্লাহর নিকট যা রয়েছে তাই উত্তম ও স্থায়ী।

আবু খলিফা, আলি আল-কুদাইবি

২৭/৩/২০০৫ই.