১
সাহাবীদের পেয়েছি, কিন্তু আহলে-বাইতকে হারাই নি
লেখকঃ আবু খলিফা আলি ইব্ন মুহাম্মদ আল-কুদাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
মুত‘আ বিয়া
শিয়াদের নিকট মুত‘আ বিয়ে বৈধ বরং মুস্তাহাব সত্ত্বেও শুরু থেকে তার প্রতি আমার অন্তরে ঘৃণা ছিল। যখন মুত‘আ বিয়ে হারামের কোন দলিল আমার চোখে পড়েনি, তখন থেকে এ বিয়ে আমার নিকট পরিহার যোগ্য ছিল। কেউ যদি মুত‘আ বিয়ের বৈধতা নিয়ে আলোচনা করত, তার আলোচনায় অংশ গ্রহণ করতে লজ্জাবোধ করতাম। আমি শুধু জিজ্ঞাসা করতাম: তোমার বোনের ব্যাপারে মুত‘আ পছন্দ কর?? সে শরমে উত্তর দিত: না, বরং কখনো গোস্বার সাথে উত্তর দিত।
প্রয়োজনের খাতিরে সাময়িকভাবে মুত‘আ বিয়ে হালাল করা হয়েছিল, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তা হারাম ঘোষণা করেন, যা বিশুদ্ধ হাদিসে রয়েছে। আশ্চর্য হল শিয়াদের কিতাবে আহলে বাইত থেকে বর্ণিত একাধিক বর্ণনাতেও মুত‘আ বিয়ে হারাম ও তার খারাপির বর্ণনা রয়েছে। যার প্রতি আমার কওমের শিয়ারা মোটেও ভ্রুক্ষেপ করেন না।
আব্দুল্লাহ ইব্ন সিনান থেকে বর্ণিত, তিনি বলেন: “আমি আবু আব্দুল্লাহ ‘আলাইহিস সালামকে মুত‘আ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেন: এর মাধ্যমে তুমি নিজেকে নাপাক কর না”।
আলি ইব্ন ইয়াকতিন থেকে বর্ণিত, তিনি বলেন: “আমি আবুল হাসানকে মুত‘আ সম্পর্কে জিজ্ঞাসা করেছি? তিনি বলেন: মুত‘আর সাথে তোমার সম্পর্ক কি, আল্লাহ তার থেকে তোমাকে পবিত্র করেছেন?!”।
হিশাম ইব্ন হাকাম বর্ণনা করেন, আবু আব্দুল্লাহ ‘আলাইহিস সালাম বলেছেন: “আমাদের নিকট দুরাচারী ব্যতীত কেউ মুত‘আ বিয়ে করে না”। [আন-নাওয়াদের লি আহমদ ইব্ন ঈসা আল-কুম্মি: (পৃ.৮৭)]
শায়খ তুসি ইস্তেবসার গ্রন্থে উল্লেখ করেছেন: জায়েদ ইব্ন আলি সূত্রে আমর ইব্ন খালেদ বর্ণনা করেন, তিনি [জায়েদ] তার পিতা ও চাচাদের থেকে বর্ণনা করেন, তারা আলি ‘আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধা ও মুত‘আ হারাম ঘোষণা করেছেন”।
‘তাকিইয়া’র আশ্রয় নেয়া ব্যতীত শিয়াদের নিকট এর কোন উত্তর নেই। তাদের নিকট এসব বর্ণনা ‘তাকিইয়া’র ওপর নির্ভরশীল। কারণ এর সাথে সাধারণ মুসলিমের মিল রয়েছে”!
উল্লেখ্য এসব বর্ণনা তাদের দৃষ্টিতেও বিশুদ্ধ, কিন্তু আহলে সুন্নাহর সাথে মিল রয়েছে তাই তারা প্রত্যাখ্যান করে!