hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

তখন আমরা মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে। আর যারা যুলুম করেছে তাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করলাম। কারণ, তারা পাপাচারে লিপ্ত হত

আল্লাহ তা‘আলা বলেন,

﴿أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۢ بَ‍ِٔيسِۢ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ١٦٥﴾ [ الاعراف : ١٦٤ ]

“তখন আমরা মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে। আর যারা যুলুম করেছে তাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করলাম। কারণ, তারা পাপাচারে লিপ্ত হত”। [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৬৫]

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. যারা মন্দ থেকে নিষেধ করবে তারা আযাব ও আল্লাহর শাস্তি থেকে মুক্ত থাকবে।

দুই. খারাপ ও মন্দ কাজ থেকে বিরত থাকা, অন্যকে নিষেধ করা আল্লাহর শাস্তি থেকে বাঁচার একটি পথ। আর এতে লিপ্ত হওয়া, অন্যকে লিপ্ত হতে নিষেধ না করা আল্লাহর আযাব নাযিলের একটি কারণ।

তিন. পাপাচারের কারণে সমাজ ও দেশে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বিভিন্ন রকম শাস্তি অবতীর্ণ হয়।