১
সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
হাদীস: ১০. সেই সত্ত্বার কসম, যার হাতে আমার জীবন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে বারণ করবে। যদি না কর, তাহলে আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। অতঃপর তোমরা তাকে ডাকবে আর তোমাদের ডাকের সাড়া দেওয়া হবে না
হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
10 - «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يُسْتَجَابُ لَكُمْ» .
“সেই সত্ত্বার কসম, যার হাতে আমার জীবন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে বারণ করবে। যদি না কর, তাহলে আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। অতঃপর তোমরা তাকে ডাকবে আর তোমাদের ডাকের সাড়া দেওয়া হবে না”। [তিরমিযী, হাদীস নং ২১৬৯, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলে মন্তব্য করেছেন। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন।]
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:
এক. সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ কত বড় গুরুত্বপূর্ণ কাজ, তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীস থেকে বুঝতে পারি। তিনি আল্লাহ তা‘আলার শপথ করে জোর দিয়ে এ কাজটি করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আর তা না করলে কি পরিণতি হবে সে সম্পর্কে সাবধান করেছেন।
দুই. এ কাজটি না করলে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে দুনিয়াতে আজাব-গজব আসবে বলে তিনি আমাদের খবর দিয়েছেন। তার চেয়ে সত্য খবর দানকারী আর কে আছে?
তিন. এ কাজটি ছেড়ে দিলে আল্লাহ তা‘আলা দু‘আ কবুল করবেন না।