hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

হাদীস: ২. আমার পূর্বে আল্লাহ তা‘আলা কোনো জাতির কাছে যে নবীই পাঠিয়েছেন, তাঁর সহযোগিতার জন্য তাদের মধ্য হতে কিছু সাথী থাকত। তারা তাঁর সুন্নতকে আঁকড়ে ধরত এবং তাঁর নির্দেশের অনুসরণ করত। কিন্তু এদের পর এমন কিছু লোকের অভ্যূদয় ঘটল, তারা যা বলত নিজেরা তা করত না। আর এমন সব কাজ করত যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। অতএব, তাদের বিপক্ষে যে ব্যক্তি হাত দিয়ে জিহাদ করবে, সে ঈমানদার। যে তাদের সাথে অন্তর দিয়ে জিহাদ করবে সে ঈমানদার। আর যে তাদের সাথে মুখ দিয়ে জিহাদ করবে সে ঈমানদার। এ তিন অবস্থা ব্যতীত সরিষার দানা পরিমাণ ঈমানও নেই

ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

2 - «مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ، وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ، ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ، وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ، فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ»

“আমার পূর্বে আল্লাহ তা‘আলা কোনো জাতির কাছে যে নবীই পাঠিয়েছেন, তাঁর সহযোগিতার জন্য তাদের মধ্য হতে কিছু সাথী থাকত। তারা তাঁর সুন্নতকে আঁকড়ে ধরত এবং তাঁর নির্দেশের অনুসরণ করত। কিন্তু এদের পর এমন কিছু লোকের অভ্যূদয় ঘটল, তারা যা বলত নিজেরা তা করত না। আর এমন সব কাজ করত যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। অতএব, তাদের বিপক্ষে যে ব্যক্তি হাত দিয়ে জিহাদ করবে, সে ঈমানদার। যে তাদের সাথে অন্তর দিয়ে জিহাদ করবে সে ঈমানদার। আর যে তাদের সাথে মুখ দিয়ে জিহাদ করবে সে ঈমানদার। এ তিন অবস্থা ব্যতীত সরিষার দানা পরিমাণ ঈমানও নেই”। [সহীহ মুসলিম, হাদীস নং ৫০।]

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. নবী ও রাসূলদের যারা সঙ্গী-সহচর হবেন, তাদের প্রধান কর্তব্য হলো, নবী ও রাসূলদের আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করা।

দুই. এক দল মানুষ নিজেদেরকে নবী ও রাসূলদের অনুসারী বলে দাবী করে। তাদের ভালোবাসে বলে প্রচার করে কিন্তু তাদের আদর্শ অনুসরণ করে না। তারা যা বলে তা করে না। আবার তাদের যা করতে বলা হয় নি তা করে থাকে। ধর্মের নামে বিদ‘আতে লিপ্ত হয়। এরা যেমন অন্যান্য নবীদের অনুসারীদের মধ্যে ছিল, তেমনি উম্মতে মুহাম্মাদীর মধ্যেও আছে।

তিন. যারা এ রকম কাজে লিপ্ত হয় তারা বিদ‘আতী। তারা জেনে হোক বা না জেনে হোক আল্লাহ তা‘আলার ধর্মকে বিকৃত করার কাজে লিপ্ত। তাই তাদের বিরুদ্ধে সম্ভাব্য সকল উপায়ে জিহাদ করতে হবে।

চার. এদের বিরুদ্ধে যারা কোনো ধরনের জিহাদ করবে না তারা ঈমানদার হতে পারবে না।

পাঁচ. বিদ‘আত ও বিদ‘আতপন্থীদের বিরুদ্ধে সামর্থ অনুযায়ী জিহাদ করা, তাদের কাজ-কর্মের প্রতিবাদ করা ঈমানের দাবী।