hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

তুমি ক্ষমা প্রদর্শন করো ও সৎ কাজের আদেশ দাও

আল্লাহ তা‘আলা বলেন,

﴿خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ ١٩٩﴾ [ الاعراف : ١٩٨ ]

“তুমি ক্ষমা প্রদর্শন করো ও সৎ কাজের আদেশ দাও”। [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৯৮]

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. ইসলামে ক্ষমা করার গুরুত্ব প্রমাণিত হলো। আল্লাহ তা‘আলা তাঁর রাসূলকে ক্ষমার নীতি গ্রহণ করার আদেশ করেছেন। এমনিভাবে সকলকে তিনি ক্ষমা করার জন্য আল কুরআনের একাধিক স্থানে আদেশ করেছেন।

দুই. ভালো কাজের দিকে আহবান, সৎ কাজের আদেশ করার জন্য নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তা‘আলা।