১
সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
হাদীস: ৭. তোমরা রাস্তাসমূহের উপর বসে থাকা থেকে বিরত থাক। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! রাস্তায় বসা ব্যতীত আমাদের কোনো উপায় নেই। আমরা সেখানে বসে কথা-বার্তা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: রাস্তায় যদি বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক (অধিকার) আদায় কর। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ! রাস্তার হক কী? তিনি বললেন: রাস্তার হক হচ্ছে, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে অপসারণ করা, সালামের উত্তর দেওয়া আর সৎ কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে নিষেধ করা
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
7 - «إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ» قَالُوا : يَا رَسُولَ اللهِ مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» قَالُوا : وَمَا حَقُّهُ؟، قَالَ : «غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الْأَذَى، وَرَدُّ السَّلَامِ وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ»
“তোমরা রাস্তাসমূহের উপর বসে থাকা থেকে বিরত থাক। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! রাস্তায় বসা ব্যতীত আমাদের কোনো উপায় নেই। আমরা সেখানে বসে কথা-বার্তা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: রাস্তায় যদি বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক (অধিকার) আদায় কর। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ! রাস্তার হক কী? তিনি বললেন: রাস্তার হক হচ্ছে, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে অপসারণ করা, সালামের উত্তর দেওয়া আর সৎ কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে নিষেধ করা”। [সহীহ মুসলিম, হাদীস নং ২১২১।]
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:
এক. অযথা রাস্তা বা পথে বসা, জনসভা করা উচিৎ নয়। যদি করতেই হয় তবে কয়েকটি শর্ত মেনে করতে হবে। শর্তগুলো হলো:
রাস্তায় চলাচলের অধিকার সংরক্ষণ করতে হবে। কোনভাবে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।
রাস্তায় কোনো কষ্টদায় জিনিস থাকলে তা সরিয়ে দিতে হবে। কোনো কষ্টদায়ক বিষয় সৃষ্টি করা যাবে না।
অযথা মানুষের দিকে তাকানো যাবে না। দৃষ্টি নীচু রাখতে হবে।
কেউ সালাম দিলে উত্তর দিতে হবে।
ভালো ও সৎ কাজের আদেশ দিতে হবে।
অন্যায় ও খারাপ কাজে বাধা দিতে হবে।
দুই. হাদীসটি আমাদের সর্বাবস্থায় সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বারণ করতে নির্দেশ দেয়।