hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে নিষেধ করে

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ ٧١﴾ [ التوبة : ٧١ ]

“আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে নিষেধ করে”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৭১]

আয়াতের শিক্ষা ও মাসায়েল:

এক. ঈমানদার নারী ও পুরুষেরা একে অপরের বন্ধু ও কল্যাণকামী।

দুই. সৎ কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে নিষেধ করা, কল্যাণ কামনার গুরুত্বপূর্ণ একটি দিক। এবং এটি মুমিন পুরুষ ও নারীদের গুণাবলির অন্যতম একটি গুণ।

তিন. দাওয়াত, শিক্ষা, সৎকাজের আদেশ ও অন্যায় থেকে নিষেধ করার দায়িত্ব শুধু পুরুষের একার নয়। নারীদেরও এ দায়িত্ব পালন করতে হবে।