hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

হাদীস: ৮. একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখতে পেলেন। তিনি আংটি টি তার হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, “তোমাদের কেউ যদি নিজের হাতে জ্বলন্ত অঙ্গার রাখতে ইচ্ছা করে সে নিজ হাতে আংটি রাখতে পারে”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর লোকটিকে কেউ বলল, আংটিটি উঠিয়ে নিয়ে অন্য কোনো কাজে লাগাও। সে বলল, আল্লাহর কসম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছুঁড়ে ফেলেছেন, আমি তা কখনো ধরব না

ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত,

8 - «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ، فَنَزَعَهُ فَطَرَحَهُ، وَقَالَ : «يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ»، فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : خُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ، قَالَ : لَا وَاللهِ، لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

“একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখতে পেলেন। তিনি আংটি টি তার হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, “তোমাদের কেউ যদি নিজের হাতে জ্বলন্ত অঙ্গার রাখতে ইচ্ছা করে সে নিজ হাতে আংটি রাখতে পারে”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর লোকটিকে কেউ বলল, আংটিটি উঠিয়ে নিয়ে অন্য কোনো কাজে লাগাও। সে বলল, আল্লাহর কসম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছুঁড়ে ফেলেছেন, আমি তা কখনো ধরব না। [সহীহ মুসলিম, হাদীস নং ২০৯০।]

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :

এক. পুরুষদের জন্য স্বর্ণের অলংকারাদি ব্যবহার করা জায়েয নয়।

দুই. পুরুষদের সোনার অলংকারাদি ব্যবহার কত বড় পাপ ও তার শাস্তির ভয়াবহতা জানা গেল এ হাদীসে।

তিন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিক্ষিপ্ত আংটিটি উঠিয়ে অন্য কাজে ব্যবহার করা জায়েয ছিল বলেই অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে আংটিটা উঠিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

চার. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের প্রতি লোকটির আগ্রহ ও শ্রদ্ধাবোধ এতটাই ছিল যে, সে আংটিটি গ্রহণ করতে চাইল না। নবীজীর প্রতি তার অগাধ ভালোবাসারই প্রমাণ এটি।

পাঁচ. সৎ কাজে আদেশ ও অন্যায় কাজে নিষেধ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি মৌলিক আদর্শ ও সুন্নাত। সামর্থ থাকলে এ আদর্শ বাস্তবায়নে শক্তি প্রয়োগ করা উচিৎ।

ছয়. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি প্রদানের জন্য আংটিটা খুলে ফেলে দিয়েছিলেন। কারণ, সে জানত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। কিন্তু তার একটু অলসতা বা অসচেতনতা ছিল। বিধায় এ শাস্তির কারণে তার সচেতনতা বৃদ্ধি পেল। অপর দিকে এক ব্যক্তি মসজিদে পেশাব করল, কিন্তু তাকে শাস্তি দেওয়া হলো না। কারণ, সে ব্যক্তি বিষয়টি সম্পর্কে ছিল অজ্ঞ।