hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

তোমরা হলে সর্বোত্তম জাতি। মানুষের কল্যাণের জন্য যাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে

তিনি আরও বলেন,

﴿كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ ١٠﴾ [ ال عمران : ١١٠ ]

“তোমরা হলে সর্বোত্তম জাতি। মানুষের কল্যাণের জন্য যাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১১০]

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. পৃথিবিতে যত জাতি আছে তার মধ্যে মুসলিম উম্মাহ হলো সর্বশ্রেষ্ঠ জাতি।

দুই. সর্বশ্রেষ্ঠ জাতি বলে তাদের দায়িত্ব হলো সমগ্র মানবতাকে ভালো কাজ ও কল্যাণের দিকে আহবান করা, অন্যায় ও মন্দ কাজ-কথা-বিশ্বাস থেকে তাদের নিষেধ করা।