hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ ١٠٤﴾ [ ال عمران : ١٠٤ ]

“আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১০৪]

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. মুসলিমদের মধ্যে কল্যাণকর ও ভালো কাজের দিকে আহবান, সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য একটি দল গঠন করার অপরিহার্যতা প্রমাণিত হলো।

দুই. যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে।

তিন. এ আয়াত দ্বারা বুঝা যায় প্রথমে ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে। তারপর সৎ কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। দাওয়াত দানের মাধ্যমে জানাতে হবে কোনটি ভালো কাজ আর কোনটি মন্দ।