hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

হাদীস: ৬. লা ইলাহা ইল্লাল্লহ, আরব ধ্বংস হয়ে যাক, যে মন্দ কাজ তারা করেছে যার কারণে (ধ্বংস) নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াযুয মাজুযের দেওয়াল এতটা খুলে দেওয়া হয়েছে, এ কথা বলে তিনি তাঁর বৃদ্ধা আঙ্গুলি ও তর্জনী বৃত্তাকার করে দেখালেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন: হ্যাঁ, যখন পাপাচার ও নোংরামী বেশি হয়ে যাবে

উম্মুল মুমিনীন যয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভীত-সন্ত্রস্ত অবস্থায় ঘরে প্রবেশ করে বললেন:

6 - «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ : أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ : «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ»

“লা ইলাহা ইল্লাল্লহ, আরব ধ্বংস হয়ে যাক, যে মন্দ কাজ তারা করেছে যার কারণে (ধ্বংস) নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াযুয মাজুযের দেওয়াল এতটা খুলে দেওয়া হয়েছে, এ কথা বলে তিনি তাঁর বৃদ্ধা আঙ্গুলি ও তর্জনী বৃত্তাকার করে দেখালেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন: হ্যাঁ, যখন পাপাচার ও নোংরামী বেশি হয়ে যাবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৩৩৪৬; সহীহ মুসলিম, হাদীস নং ২৮৮০।]

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :

এক. আরবরা ধ্বংস হয়ে যাক, এ কথার অর্থ হলো, আরবদের বিপর্যয় ও সঙ্কট নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভবিষ্যত সাবধানবাণী সত্যে পরিণত হয়েছিল তৃতীয় খলীফা উসমান রাদিয়াল্লাহু আনহুর নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে। আর এর জের ধরে বহু বছর পর্যন্ত চলে গৃহযুদ্ধ।

দুই. ইয়াজুজ মাজুজ একটি বর্বর সম্প্রদায়। কিয়ামতের পূর্বক্ষণে তাদের উত্থান ঘটবে। তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তাদের এক অজ্ঞাত স্থানে প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে।

তিন. যখন জনপদে পাপাচার প্রসারতা লাভ করে তখন এ পাপাচারের পরিণতিতে যে আযাব-গজব, শাস্তি ও বিপর্যয় নেমে আসে তাতে শুধু পাপীরাই ধ্বংসপ্রাপ্ত হয় না। অপরাধী ও নিরাপরাধ সকলেই ধ্বংস প্রাপ্ত হয়। ভালো মানুষেরাও রেহাই পায় না। তাই আল্লাহ তা‘আলা মানুষদের সতর্ক করে দিয়ে বলেন,

﴿وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢٥﴾ [ الانفال : ٢٥ ]

“আর তোমরা ভয় করো ফিতনা-কে যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু যালিমদের ওপরই আপতিত হবে না”। [সূরা আল-আনফাল, আয়াত: ২৫]

চার. ব্যাপকভিত্তিক আযাব, বিপর্যয় থেকে বাঁচতে হলে অন্যায় ও পাপ কাজে বাধা প্রদান করতে হবে।