hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

বল, সত্য তোমার রবের পক্ষ থেকে। সুতরাং যার ইচ্ছা সে যেন ঈমান আনে আর যার মনে চায় সে যেন কুফুরী করে

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ ٢٩﴾ [ الكهف : ٢٩ ]

“বল, সত্য তোমার রবের পক্ষ থেকে। সুতরাং যার ইচ্ছা সে যেন ঈমান আনে আর যার মনে চায় সে যেন কুফুরী করে”। [সূরা আল-কাহফ, আয়াত: ২৯]

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. সত্য ও ন্যায় আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে।

দুই. সত্য প্রকাশিত হওয়ার পর যে তার অনুসরণ করবে তার পুরস্কার সে-ই লাভ করবে আর যে অমান্য করবে তার শাস্তি সে-ই ভোগ করবে। দু’টো পথে চলার স্বাধীনতা আল্লাহ তা‘আলা সবাইকে দিয়েছেন।

যখন দুটো পথ মানুষের সামনে উম্মুক্ত তখন অবশ্যই ভালো পথের দিকে মানুষকে আহবান করতে হবে।