hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

হাদীস: ১১. যালিম শাসকের সামনে ইনসাফের কথা বলা উত্তম জিহাদ

আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

11 - «أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ، أَوْ أَمِيرٍ جَائِرٍ»

“যালিম শাসকের সামনে ইনসাফের কথা বলা উত্তম জিহাদ”। [আবু দাউদ, হাদীস নং ৪৩৪৪; তিরমিযী, হাদীস নং ২১৭৪। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলে মন্তব্য করেছেন।]

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :

এক. অত্যাচারী শাসকের সামনে ন্যায় ও হক কথা বলা একটি উত্তম জিহাদ। কারণ, তাদের কাছে সত্য ও ন্যায় কথা বললে জীবনের ঝুকি নিতে হয়। তাই এটি জিহাদের মর্যাদা লাভ করেছে। কেননা জিহাদকারী জীবনের ঝুকি নিয়েই জিহাদ করেন।

দুই. ইসলামের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। এ হাদীসটি জিহাদের মর্যাদার প্রতি দিক-নির্দেশ করে।

তিন. সৎ কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করতে যেয়ে কেউ যদি জীবনের ঝুকি নেয়, সাহসিকতার পরিচয় দেয় তাহলে সে যেন জিহাদ করল।