hadith book logo

ইসলামের কিছু আলোচিত বিষয়ে অগ্রহণযোগ্য বিভ্রান্তি

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদুল্লাহ আল-হুমাইদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

শিশুর অভিভাবকত্ব

প্রশ্নের মধ্যে যে বিবরণ রয়েছে, তন্মধ্যে একটি কথা হল: ‘সন্তানদের অভিভাবকত্বের ও লালন-পালনের অধিকার শুধু পিতার জন্যই নির্ধারিত, যদিও শিশুরা মায়ের পরিচর্যায় থাকে।’

এমন বক্তব্য সঠিক নয় এবং এটা শরী‘আতের বিধানের অন্তর্ভুক্তও নয়। আর এর দু’টি মৌলিক কারণ রয়েছে:

প্রথমত:

আল-কুরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এমন কোন সাধারণ বক্তব্য নেই, যা পিতা-মাতাদের দু’জনের একজনকে সবসময় অগ্রাধিকার দেওয়ার কথা বলে; আবার এমন কোন বক্তব্যও নেই, যা সবসময়ে পিতা-মাতাদের দু’জনের একজনকে পছন্দ করার কথা বলে।

দ্বিতীয়ত:

আলেম সমাজ এই ব্যাপারে একমত যে, চূড়ান্তভাবে পিতা-মাতা দু’জনের একজন নির্ধারিত নয়।

আর এর ফলেই এ বিষয়ে ফিকহী মাযহাবসমূহের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। এই মতপার্থক্যের ভিত্তি হল শিশুর স্বার্থের প্রতি দৃষ্টি দেওয়া, শিশুপালন ও অভিভাবকত্বের দায়িত্বের জন্য পিতা বা মাতার উপযুক্ততা এবং এই দায়িত্ব পালনে তাদের সামর্থ্য।

আর তারা এই ব্যাপারে একমত যে, যদি তাদের কোনো একজন এই দায়িত্বের অনুপযুক্ত হয়, তবে তার জন্য শিশুপালন অথবা অভিভাবকত্বের দায়িত্বগ্রহণ বৈধ নয়।