hadith book logo

ইসলামের কিছু আলোচিত বিষয়ে অগ্রহণযোগ্য বিভ্রান্তি

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদুল্লাহ আল-হুমাইদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

স্বাধীনতা বিষয়ক প্রশ্নসমূহ

আল্লাহ তা‘আলা মানুষকে চিন্তা ও বিশ্বাসের যে স্বাধীনতা দান করেছেন তার মধ্যে এবং তিনি যে তাকে তার ধর্ম পরিবর্তন করতে নিষেধ করেছেন (হত্যার মত চূড়ান্ত শাস্তি প্রয়োগসহ) তার মধ্যে সমন্বয়সাধন কিভাবে সম্ভব? যদিও এই পরিবর্তন প্রকাশ পায় গভীর চিন্তা থেকে উদগত ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এবং গুরুত্বপূর্ণ কারণে?

মুসলিমগণ মনে করে, এটা খুবই স্বাভাবিক যে, খ্রিষ্টানগণ তাদের আকিদায় বিশ্বাসী ভাইদের ইসলাম গ্রহণের অধিকারের স্বীকৃতি দেবে ... তাহলে আল্লাহ মানুষকে যে স্বাধীনতা প্রদান করেছেন তার প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে খ্রিষ্টধর্মে প্রবেশে আগ্রহী মুসলিমদের জন্য সে একই অধিকার ভোগ করা সম্ভব নয় কি?

ইসলাম কি ইসলামী রাষ্ট্রের মধ্যে খ্রিষ্টানদেরকে ঐ স্বাধীনতা প্রদান করতে প্রস্তুত, যে স্বাধীনতা খ্রিষ্টান রাষ্ট্রে মুসলিমগণ ভোগ করে থাকে; যার মধ্যে রয়েছে মসজিদে প্রবেশ করা, স্বাধীনভাবে তাদের ধর্মের ব্যাখ্যা করা এবং জনসাধারণকে খ্রিষ্টান আকিদা-বিশ্বাস গ্রহণের জন্য আহ্বান করা?

কিভাবে তাগিদ দেয়াটা যুক্তিসঙ্গত হতে পারে যে, আল্লাহ তা‘আলা পুরুষ ও নারীর জন্য সমান স্বাধীনতা দান করেছেন; এরপর মুসলিম নারী এমন পুরুষ ব্যক্তিকে পছন্দ করা থেকে বিরত থাকে, যাকে বিয়ে করতে তার আগ্রহ আছে, যদি সে মুসলিম না হয়?

আমাদের পক্ষে হাত কেটে দেওয়া, বেত্রাঘাত করা, অথবা পাথর মেরে হত্যা করার মত শারীরিক শাস্তির ব্যাখ্যা করা কিভাবে সম্ভব হতে পারে; অথচ এগুলো আল-কুরআনের কিছু আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত?