১
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ
লেখকঃ শাইখ মুহাম্মদ আলী সাবুনী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
৩য়ত: সামাজিক তাৎপর্য
তৃতীয় তাৎপর্যটি হল সামাজিক তাৎপর্য। বিষয়টি সুস্পষ্ট হয় আল্লাহর রাসূলের ১ম মন্ত্রী সিদ্দীকে আকবর আবু বকর রা. এর কন্যা, অতঃপর ২য় মন্ত্রী উমর ফারুক রা. এর কন্যার সাথে তার পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে। সেই সাথে কুরাইশদের সাথে আল্লাহর রাসুলের বৈবাহিক ও বংশীয় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়েও বিষয়টি পরিষ্কার হয়। কেননা, তিনি কুরাইশ গোত্রের বেশ কয়েকজন নারীকে বিবাহ করেছিলেন। ফলে এ বৈবাহিক ও বংশীয় সম্পর্কের মাধ্যমে বিভিন্ন গোত্র-উপগোত্রের মাঝে গড়ে উঠেছিল এক নিবিড় সখ্যতা ও বন্ধন। শুধু তাই নয় এতে করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের পাশাপাশি তার দাওয়াতের দিকে ধাবিত হয়েছিলেন।
নিম্নে এ বিষয়ে দুটি উদারহণ পেশ করা হল:
নিম্নে এ বিষয়ে দুটি উদারহণ পেশ করা হল: