hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ

লেখকঃ শাইখ মুহাম্মদ আলী সাবুনী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

দুই. হাফসা রা. সাথে বিবাহ

অনুরূপভাবে,আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর রা. এর প্রাণপ্রিয় কন্যা হাফসা রা. এর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। এ বিবাহ ছিল ওমর রা. এর জন্য তার ইসলাম গ্রহন,সততা,নিষ্ঠা এবং দ্বীনের রাস্তায় নিজেকে বিলেয়ে দেয়ার বিনিময়ে এক পরম পাওয়া।

ওমর রা. ইসলামের এক মহান বীর। তার দ্বারা আল্লাহ তাআলা ইসলাম এবং মুসলিমদের সম্মান দান করেছিলেন। উচ্চকিত করেছিলেন দ্বীনের আলোক স্তম্ভ। ইসলামের পক্ষে তার সীমাহীন অবদানের জন্য বৈবাহিক দিক দিয়ে সম্পর্ক গড়ে তুলে আল্লাহর রাসূল তাঁকে দিলেন শ্রেষ্ঠতম প্রতিদান।

এই আত্মীয়তার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর রা. ও আবু বকর রা. এর মাঝে মর্যাদার সমতা বিধান করলেন। আল্লাহর রাসূলের সাথে তাদের কন্যাদ্বয়ের বিবাহ উভয়ের জন্য পরম সম্মানের বিষয় এবং অতুলনীয় প্রতিদান। পার্থিব জীবনে প্রতিদান হিসেবে এর চেয়ে বড় সম্মান দেয়া সম্ভব নয়। কী অপূর্ব কৌশল! বিশ্বস্ত ও নিষ্ঠাবান্দের জন্য কী মহৎ প্রতিদান!

অনুরূপভাবে উসমান এবং আলী রা. তাদের কন্যাদ্বয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বিবাহ প্রদান করে সম্মানের সমান অংশিদার হয়েছিলেন।

উল্লেখিত চারজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যাক্তি। তাঁর তিরধানের পর এই চারজনই ছিলেন মুসলিম মিল্লাতের প্রচার-প্রসার এবং ইসলামের শাশ্বত আহবানকে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে খলীফা বা প্রতিনিধি। কী অসাধারণ তাঁর কৌশল!কী অনুপম তাঁর দৃষ্টিভঙ্গি!