১
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ
লেখকঃ শাইখ মুহাম্মদ আলী সাবুনী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
৬-যয়নব বিনতে জাহাশ রা.
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যয়নব বিনতে জাহাশ রা. কে তালাক প্রাপ্তা অবস্থায় বিবাহ করেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ফুফাতো বোন। যায়েদ বিন হারেসা রা. তাকে বিয়ে করেছিলেন কিন্তু তিনি যয়নব রা.কে তালাক প্রদান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে তাকে বিবাহ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে তার বিবাহের পেছনে এমন এক তাৎপর্য রয়েছে যা অন্যান্য বিবাহের চেয়ে ব্যতিক্রমী। তা হল পোষ্যপুত্র সংক্রান্ত জাহেলী ধ্যান-ধারণার মূলোৎপাটন করা-যেমনটি ইতোপূর্বে ‘শরঈ তাৎপর্য’ বিষয়ে আলোচিত হয়েছে।