hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ

লেখকঃ শাইখ মুহাম্মদ আলী সাবুনী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

১১- মাইমুনা বিনতে হারেস হেলালিয়া রা.

মাইমূনা বিনতে হারেস হেলালিয়া রা.। তার পূর্বনাম ‘বাররাহ’। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাম দিয়েছেন ‘মাইমূনা। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সর্বশেষ স্ত্রী।

আয়েশা রা. তার সম্পর্কে বলেন: “তিনি ছিলেন আমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু এবং আত্মীয়তা সম্পর্ক স্থাপন কারিণী।”

তার পূর্ব স্বামীর নাম আবু রহম ইবনে আব্দুল উযযা।

বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা আব্বাস রা. মাইমূনা রা. কে বিবাহের ব্যাপারে তাকে উৎসাহিত করেছিলেন।

সুধী মণ্ডলী,এ হল উম্মাহাতুল মুমেনীন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন সঙ্গিনীদের ব্যাপারে সংক্ষিপ্ত আলোকপাত যাদেরকে মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সান্নিধ্য দান করে সম্মানিত করেছেন,মুমিনের মা বানিয়েছেন আর আর যাদেরকে নিম্নোক্ত ভাষায় সম্বোধন করেছেন:

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

“হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না ফলে সেই ব্যক্তি কুবাসনা করবে যার অন্তরে ব্যাধি রয়েছে। আর তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।”(সূরা আহযাব: ৩২)