hadith book logo

ইসলামে দাস বিধি

লেখকঃ আবদুল্লাহ নাসেহ ‘উলওয়ান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

ইসলাম কেন দাসত্ব প্রথাকে চূড়ান্তভাবে বাতিল করেনি?

পূর্বে আমরা আলোচনা করেছি যে, ইসলাম তথাকথিত দাসপ্রথার সকল উৎস আরব উপ-দ্বীপ ও অন্যান্য স্থানে একেবারে বন্ধ করে দিয়েছে; আর তার দ্বারা সম্ভব ছিল সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে দাসত্ব প্রথাকে চূড়ান্তভাবে বাতিল বলে ঘোষণা করা, যেমনিভাবে বাতিল করে দিয়েছে মাদকদ্রব্য, সুদ প্রথা ও যিনা-ব্যভিচারকে ... যদি (দাসপ্রথার) একটি মূল উৎসস্থল (ঝর্ণা) না থাকত, তাহলে দাসত্ব প্রথা সকল স্থানেই ছড়িয়ে যেত এবং সকল জাতি ও রাষ্ট্র প্রত্যেক ফোটায় ফোটায় তার দ্বারা পরস্পর ব্যবসা-বাণিজ্য করত; সেই মূল উৎসস্থল (ঝর্ণা) হলো যুদ্ধের কারণে দাসত্ব ... আর ইসলাম প্রকৃতপক্ষে যুদ্ধের কারণে দাসত্বের এই উৎসস্থলটিকে সুস্পষ্ট ও অকাট্য বক্তব্যের দ্বারা বাতিল করেনি অনেকগুলো দিক বিবেচনা করে; তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হল:

১. আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি;

২. রাজনৈতিক দৃষ্টিভঙ্গি;

৩. আত্মিক দৃষ্টিভঙ্গি;

৪. সামাজিক দৃষ্টিভঙ্গি;

৫. শর‘য়ী দৃষ্টিভঙ্গি।

অচিরেই আমরা এই পাঁচটি দৃষ্টিভঙ্গির প্রত্যেকটির ব্যাপারে বিস্তারিত আলোচনা পেশ করব; আর আল্লাহর কাছেই সরল পথ: