১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
দ্বিতীয় ইহরাম : হজের নিয়তে মক্কা থেকে
মক্কা শরীফ যাওয়ার পর উমরা আদায়ের পর মাথার চুল খাটো করে অথবা মাথা মুন্ডন করে ইহরাম খুলে ফেলে স্বাভাবিক পোশাক-আশাক পরে ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন ও যত বেশি সম্ভব বায়তুল্লাহর তাওয়াফ করুন। ৮ যিলহজ আবার আপনাকে ইহরাম বাঁধতে হবে। এবারের ইহরাম হবে হজের নিয়তে। এ ইহরামের জন্য কোথাও যেতে হবে না। আপনি যে বাসায় বা হোটেলে আছেন সেখান থেকেই ইহরাম বাঁধুন। শুরুতে ভাল করে গোসল করে নিন। শরীরে, দাড়িতে ও মাথায় আতর মাখুন। ইহরামের কাপড় পরে নিন। ফরয সালাতের সময় হলে ফরয সালাত আদায় করুন। অন্যথায় তাহিয়্যাতুল ওজুর দু’রাকাত সালাত আদায় করুন। এরপর মনে মনে হজের নিয়ত করুন, ও মুখে বলুন لَبَّيِكَ حَجّاً (লাববাইকা হাজ্জান) এরপর পুরা তালবিয়া পড়ে নিন।