১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
মিনায় পৌঁছে করণীয়
আজ ১০ যিলহজ । হজের বড় দিন। রাসূলুল্লাহ স. এই দিন সাহাবীগণকে প্রশ্ন করে বলেছিলেন,‘ এটা কোন দিন?’ উত্তরে তাঁরা বলেছিলেন, ‘ এটা ইয়াওমুন্নাহার বা কোরবানির দিন। রাসূলুল্লাহ বললেন, ‘ এটি হজের বড়ো দিন’ বছরের সর্বোত্তম দিবস। রাসূলুল্লাহ বলেছেন ,‘ আল্লাহ তাবারাকা ওয়া তা’লার কাছে সর্বোত্তম দিবস হল কোরবানির দিন। তারপর পরের দিন । এই দিনে হজের চারটি কাজ অনুষ্ঠিত হয়, যারা হাজী নয় তাদের জন্য ঈদের সালাত ও কোরবানি একত্রিত হয়। সে হিসেবে এই দিনের মর্যাদা অত্যন্ত বেশি। তাই হজ পালনকারী ভাগ্যবান ব্যক্তির উচিত যথাযথ সম্মানের সাথে ও সমস্ত পাপ ও গুনাহ হতে মুক্ত থেকে এ দিনটি অতিবাহিত করা।