১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
আরাফার ময়দানে যোহর ও আসর একসাথে আদায় করা
রাসূলুল্লাহ (স) সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যোহর আসর একসাথে আদায় করেছিলেন। বিদায় হজ সম্পর্কে যাবের রা. এর হাদীসে এসেছে,‘ নবী স. উপত্যকার মধ্য খানে এলেন। তিনি লোকজনকে লক্ষ্য করে খোতবা দিলেন। অতঃপর আযান দেয়া হল, একামত হল, এবং তিনি যোহরের সালাত আদায় করলেন। এরপর একামত হল এবং তিনি আসরের সালাত আদায় করলেন। এদু’য়ের মাঝখানে অন্য কোনো সালাত আদায় করলেন না। (মুসলিম: হাদীস নং ১২১৮)
আরাফা দিবসের মূল আমল ‘জিকির">দোয়া’।
আরাফা দিবসের মূল আমল দোয়া। রাসূলুল্লাহ স. আরাফার ময়দানে উকুফের সময় কেবলামুখী হয়ে হাত উঠিয়ে বিরতিহীন ভাবে দোয়া করেছেন। এমনভাবে হাত উঠিয়ে তিনি দোয়া করেছেন যে একবার উট হেলে যাওয়ার কারণে উটের লাগাম পড়ে যায়। তিনি এক হাত দিয়ে লাগামটি ওঠালেন, ও অন্য হাত দোয়ার জন্য উঠিয়েই রাখলেন। সে হিসেবে উকুফে আরাফার সময় আমাদেরও উচিত হাত উঠিয়ে নিরন্তরভাবে দোয়া করে যাওয়া। কেননা আরাফার দিবস ও ময়দান আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়ার বড় সুযোগ। তাই অক্লান্ত পরিশ্রম করে হলেও যেন এ সুযোগের সদ্বব্যবহার করতে পারি সে ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।