hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ইহরাম অবস্থায় করণীয়

ইহরাম বাঁধার পর গভীর মনোনিবেশের সাথে আল্লাহর আযমত- বড়ত্ব, রহমত-মাগফিরাত ইত্যাদির কথা ক্ষণে ক্ষণে স্মরণ করুন। বেশি বেশি জিকির">দোয়া-দরুদ পড়ুন। তালবিয়া পড়ুন। তালবিয়া কোনো উঁচু জায়গায় ওঠার সময়, নিচু জায়গায় নামার সময়, বসা থেকে উঠে দাঁড়ানোর সময়, দাঁড়ানো অবস্থা থেকে বসার সময়, কারও কাছে বেড়াতে গেলে স শব্দে তালবিয়া পড়ুন। কোরআন তিলাওয়াত করুন। হজ-উমরা বিষয়ক বই পুস্তক পড়ুন। কোনো হক্কানী আলেম আলোচনা করতে থাকলে মনোযোগ দিয়ে শুনুন।

পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন। বিমানে আরোহণরত অবস্থায় সালাতের সময় হলে একাকীই সালাত আদায় করে নিন। অজু না থাকলে তায়াম্মুম করুন। সালাত কাযা করার অপেক্ষায় থাকবেন না।

৮ যিলহজ ইহরাম বাঁধার পর যেহেতু মূল হজ শুরু হবে তাই ইহরাম খোলা পর্যন্ত নিজেকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করুন। অন্যান্য হাজীদেরকেও নসিহত করুন, যেন সবাই তাওবা ইস্তিগফারের মধ্যে সময় কাটায়। যারা হজের কার্যাদি সম্পর্কে অজ্ঞ তাদেরকে আপনি যতটুকু জানেন ততটুকুই বলুন। হজ পালনের জন্য সহীহ-শুদ্ধ কোনো বই সাথে থাকলে তা পড়ে শুনান। এভাবে পুরা সময়টাকে ঈমানী ভাবগাম্ভীর্যতার আওতায় কাটান।