hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

ইহরাম :

ইহরামের মাধ্যমে হজ ও উমরার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইহরাম শব্দের আভিধানিক অর্থ হারাম করা। হাজী সাহেবগণ হজ অথবা উমরা অথবা উভয়টা পালনের উদ্দেশ্যে নিয়ত করে যখন তালবিয়া পাঠ করেন তখন তাদের উপর কতিপয় হালাল ও জায়েয বস্ত্তও হারাম হয়ে যায়। একারণেই এ-প্রক্রিয়াটিকে ইহরাম বলা হয়।