hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

কেরান হজ :

উমরার সাথে যুক্ত করে একই ইহরামে উমরা ও হজ আদায় করাকে কেরান হজ বলে। কেরান হজ আদায়ের প্রসিদ্ধ নিয়ম হল মিকাত থেকে ইহরাম বাঁধার সময় হজ ও উমরা উভয়টার নিয়ত করে ইহরাম বাঁধা। মক্কায় পৌঁছে প্রথমে উমরা আদায় করা ও ইহরাম অবস্থায় মক্কায় অবস্থান করা। হজের সময় হলে একই ইহরামে মিনা-আরাফায় গমন ও হজের যাবতীয় কাজ সম্পাদন করা।