hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

মদীনা শরীফে অন্যান্য যিয়ারতের স্থান জান্নাতুল বাকী

জান্নাতুল বাকী- আরবীতে বাকিউল গারকাদ - পবিত্র মদীনার একটি কবরস্থান যেখানে, ইমাম মালিক র. এর কথা মতে, প্রায় দশ হাজার সাহাবা কবরস্থ আছেন। আহলে বায়তের অধিকাংশ সদস্য, আববাস ইবনে আব্দুল মুত্তালিব, উসমান ইবনে মাযউন, আকীল ইবনে আবী তালিব ও খাদিজা রা. ও মায়মুনা রা. ব্যতীত রাসূলুল্লাহ স. এর অন্যান্য স্ত্রী গণ, আব্দুর রহমান, সা’দ ইবনে আবী ওয়াক্কাস প্রমুখ জলিলুল কদর সাহাবা (রাদিয়াল্লাহু আনহুম) বাকীতে কবরস্থ আছেন। সে হিসেবে তাদেরকে সালাম দেয়া ও তাদের জন্য ইস্তিগফার ও জিকির">দোয়া করার উদ্দেশ্যে জান্নাতুল বাকীতে যাওয়া শরীয়তসম্মত।

বাকী’তে সমাহিত মুমিনগণের প্রতি সালাম দেয়ার সুন্নত তরিকা হলো অনির্দিষ্টভাবে সবাইকে একসাথে সালাম দেয়া ও তাদের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ স. আহলে বাকী’র যিয়ারতকালে বলতেন। ‘আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, মুমিনসম্প্রদায়ের আবাস স্থল। আমরা আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ। হে আল্লাহ আপনি আহলে বাকীদেরকে মাফ করে দিন।’