hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

নারীর ইহরাম

নারীর ইহরাম পুরুষের ইহরামের অনুরূপ। পার্থক্য শুধু এতটুকু যে নারীরা মাথা ঢেকে রাখবে, মুখ খোলা রাখবে, নেকাব পরে আবৃত করবে না। তবে গায়ের মাহরাম পুরুষের সম্মুখীন হলে মাথার ওপর থেকে ওড়না বা চাদর টেনে দিয়ে চেহারা ঢেকে পর্দা করবে। চাদর বা ওড়না চেহারার সাথে লেগে গেলেও কোনো সমস্যা নেই।

নারীদের ইহরামের কাপড় সাদা হওয়া জরুরি নয়। যে কোনো রঙের শালীন ও ঢিলেঢালা পোশাক পরে ইহরাম বাঁধতে পারে। তবে জাফরান ও ওর্স বা একপ্রকার লতা যা দিয়ে কাপড়ে হলুদ রঙ সংযোজন করা যায়- দিয়ে রঞ্জিত কাপড় ব্যবহার করা যাবে না।

ইহরাম অবস্থায় মহিলারা হাতমোজা ব্যবহার করতে পারবে না। তবে চাদর বা কাপড়ের নীচে হাত ঢুকিয়ে পর্দা করতে পারবে। পায়ের মোজা, অলংকার ইত্যাদি ব্যবহার করা জায়েয আছে।

মহিলারা হায়েজ অবস্থাতেও ইহরাম বাঁধতে পারবে। এ-পরিস্থিতিতে গোসল করে, ন্যাপকিন ব্যবহার করে, কেবল তাওয়াফ ব্যতীত, অন্যসব কাজ করতে পারবে।