১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
রাসূলুল্লাহ স. ও তাঁর দুই সাথীর কবর যিয়ারতের আদব
রাসূলুল্লাহ স. এর পবিত্র কবরের সামনে এলে আদবের সাথে দাঁড়ান। দাঁড়ানোর সুযোগ না পেলে চলমান অবস্থাতেই রাসূলুল্লাহ এর প্রতি সালাম পেশ করুন, বলুন -
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
‘আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকতসমূহ বর্ষিত হোক হে আল্লাহর নবী’ ‘রাসূলুল্লাহর গুণাবলির সাথে সংগতিপূর্ণ আরো কিছু শব্দ বাড়িয়ে দেয়া যাবে। বলা যাবে,
السَّلَامُ عَلَيْكَ يَا خَلِيْلَ اللهِ ، وَ أَمِيْنَهُ عَلَى وَحْيِهِ ، وَخَيْرَتَهُ مِنْ خَلْقِهِ ، أَشْهَدُ أنَّكَ قَدْ بَلَّغْتَ الرِّسَالَةَ ، وَ أَدَّيْتَ الأَمَانَةَ ، وَ نَصَحْتَ الأُمَّةَ ، وَجَاهَدْتَ فِيْ اللهِ حَقَّ جِهَادِهِ .
- আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর বন্ধু! তাঁর ওহীর বিশ্বস্ত পাত্র, ও তাঁর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি সাক্ষী দিচ্ছি, আপনি নিশ্চয়ই রেসালত পৌঁছিয়ে দিয়েছেন। আমানত আদায় করেছেন । উম্মতকে নসিহত করেছেন। এবং জিহাদ করেছেন আল্লাহর বিষয়ে সত্যিকারের জিহাদ ।
এরপর সামনের দিকে এক গজ পরিমাণ এগিয়ে যান। এখানে আবুবকর সিদ্দীক রা. এর প্রতি সালাম পেশ করুন। বলুন
السَّلَامُ عَلَيْكَ يَا أبَا بَكْرٍ، السَّلَامُ عَلَيكَ يَا خَلِيْفَةَ رَسُوْلِ اللهِ فِيْ أمَّتِهِ، رَضَيَ اللهُ عَنْكَ وَجَزَاكَ عَنْ أمَّةِ مُحَمَّدٍ خَيْراً .
- আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আবু বকর, আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে রাসূলুল্লহর খলিফা তাঁর উম্মতের ভেতর। আল্লাহ আপনার ওপর রাজি হন। উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন।
এরপর আরেক গজ সামনে আগান। এখানে ওমর রা. এর প্রতি সালাম পেশ করুন। বলুন,
السَّلَامُ عَلَيْكَ يَا عُمَرُ، السَّلَامُ عَلَيكَ يَا أمِيْرَ المُؤمِنِيْنَ ، رَضَيَ اللهُ عَنْكَ وَجَزَاكَ عَنْ أمَّةِ مُحَمَّدٍ خَيْراً .
- আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে ওমর, আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আমিরুল মুমিনীন। আল্লাহ আপনার ওপর রাজি হন। উম্মতে মুহাম্মদির পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন।
এরপর বাইরে চলে আসুন। কেবলামুখী হয়ে বা কবরের দিকে মুখ করে জিকির">দোয়া করবেন না। ইমাম মালেক রা. বলেন, ‘ কবরের কাছে দোয়া করতে দাঁড়ানো আমি শুদ্ধ মনে করি না। তবে সালাম দেবে, ও চলে যাবে যেমনটি করতেন ইবনে ওমর রা. ।