hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

তামাকজাত দ্রব্য

বর্তমান সময়ে তামাকজাত দ্রব্যের ব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। পরিণামের দিক থেকে মাদকদ্রব্য যেমন ক্ষতিকর, তেমনি তামাকজাত দ্রব্যেরও ব্যাপক ক্ষতিকর দিক রয়েছে।

তামাক এক ধরনের গাছ। এর পাতা এবং ডাল থেকে মানুষ নানা ধরনের দ্রব্য তৈরি করে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। যেমন- কেউ সরাসরি তামাকপাতা পানের সাথে সেবন করে, আবার কেউ জর্দা হিসেবে একে সেবন করে, আবার কেউ গুল হিসেবেও ব্যবহার করে, আবার কেউ হুক্কা হিসেবেও ব্যবহার করে। আর বিড়ি-সিগারেট হিসেবেই তামাক ব্যবহারের মাত্রা আরো বেশি। নিম্নে এ সম্পর্কে বিসত্মারিত আলোচনা করা হলো।