hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

যেসব জিনিস হতে মদ তৈরি করা হয়

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - : الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةِ وَالْعِنَبَةِ

আবু হুরায়রা্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মদ তৈরি হয় দুটি গাছ (এর ফল) হতে, তা হলো- খেজুর ও আঙ্গুর। [৭ সহীহ মুসলিম, হা/৫২৫৭; আবু দাউদ, হা/৩৬৮০; তিরমিযী, হা/১৮৭৫; নাসাঈ, হা/৫৫৭২; ইবনে মাজাহ, হা/৩৩৭৮।]

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ عُمَرَ ، عَلٰى مِنْبَرِ النَّبِيِّ يَقُوْلُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ إِنَّه نَزَلَ تَحْرِيْمُ الْخَمْرِ وَهِيَ مِنْ خَمْسَةٍ مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيْرِ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি উমর (রাঃ) কে তার খিলাফতকালে নবী ﷺ এর মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, হে লোকেরা! মদ হারাম হওয়ার বিধান নাযিল হয়েছে। তা (বর্তমানে) পাঁচটি বসত্মু থেকে তৈরি হয়- আঙ্গুর, খেজুর, মধু, গম ও যব হতে। আর যা মানুষের বিবেক-বুদ্ধিকে লুপ্ত করে দেয়, তা-ই মদ। [৮ সহীহ বুখারী, হা/৪৬১৯; সহীহ মুসলিম, হা/৭৭৪৫; আবু দাউদ, হা/৩৬৭১; নাসাঈ, হা/৫৫৭৮; সহীহ ইবনে হিববান, হা/৫৩৫৮; মিশকাত, হা/৩৬৩৫।]

তৎকালীন আরবে সাধারণত হাদীসে উল্লেখিত এই জিনিসগুলো দ্বারাই মদ তৈরি করা হতো। তবে মদ কেবলমাত্র এই পাঁচটি জিনিসের মধ্যে সীমাদ্ধ নয়; বরং যাকিছু নেশা সৃষ্টি করে তাই মদ বলে পরিগণিত হবে।