hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

মদের সংজ্ঞা

আরবি ভাষায় মদকে খামর বলা হয়। اَلْخَمْرُ (খামর)-এর আভিধানিক অর্থ হলো, বিলুপ্ত করা, আচ্ছন্ন করা ইত্যাদি। মহিলাদের মাথা, চুল ইত্যাদি যে কাপড় দ্বারা আবৃত করা হয় তাকে خِمَارٌ (খিমার) বা উড়না বলা হয়। উড়না যেমন মাথাকে আবৃত করে, তেমনিভাবে মদও জ্ঞানকে লোপ করে দেয়।

পারিভাষিক অর্থে : যেসব দ্রব্য গ্রহণ করলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়ে, তার আচরণের পরিবর্তন ঘটে এবং তার জ্ঞান লোপ করে দেয় তাকে মদ বলে। উমর (রাঃ) বলেন,

اَلْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلُ

অর্থাৎ খামর ঐ জিনিসকে বলা হয়, (যা পান করলে) জ্ঞান-বুদ্ধিকে আচ্ছাদিত করে ফেলে। [সহীহ বুখারী, হা/৪৬১৯; সহীহ মুসলিম, হা/৭৭৪৪; আবু দাউদ, হা/৩৬৭১; নাসাঈ, হা/৫৫৭৮।]

মাদকদ্রব্য হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে তৈরি বসত্মু, যা ব্যক্তির চিমত্মা, চেতনা ও মানসিকতার পরিবর্তনের স্বার্থে ব্যবহার করা হয়। নিয়মিত এবং বার বার ব্যবহারে মাদকনির্ভরশীলতা তৈরি হয়। এমনকি পরিবার ও সমাজে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি করে থাকে।