hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

ধূমপানের পূর্বে চিন্তা করুন

 কোন জন্তু বা পাখি তামাক গাছের নিকটবর্তী হয় না। আপনি কেন হবেন?

 কয়েক ফোঁটা নিকোটিন একটি কুকুর হত্যার জন্য যথেষ্ট। ধূমপান করে আপনি কেন নিজের টাকায় নিজেকে হত্যা করবেন?

 ধূমপান প্রায় ২৫টি রোগের কারণ, আর প্রত্যেকটি রোগ জীবনের জন্য বড় হুমকি। আপনি কেন নিজের টাকা খরচ করে রোগ কিনবেন?

 ধূমপান করে আপনি কেন ধূমপায়ী নামে পরিচিত হবেন?

 ধূমপান করে কেন আপনি নিজ সাথিদেরকে কষ্ট দেবেন?

 সুস্থতা আল্লাহর নিয়ামত। আর ধূমপান হচ্ছে অসুস্থতা, ভেবে দেখুন কোনটা গ্রহণ করবেন?

 আপনার মুখে ধূমপানের নিদর্শন নিয়ে কীভাবে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করবেন?

 ধূমপানের উপকারিতা কী? ধূমপানের আগে একটু চিন্তা করে দেখুন।

 জ্ঞানীরা সম্মান অর্জন করে এবং মর্যাদার সিঁড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করে। অথচ আপনি ধূমপান করে নিচে অবতরণ করছেন।

 ধূমপানের খাতে ব্যয় করা প্রতি টাকার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কেননা আপনার সম্পদের প্রকৃত মালিকানা একমাত্র আল্লাহ তা‘আলার। তিনি আপনাকে এ সম্পদের মালিক বানিয়েছেন। এ সম্পদ তিনি বৈধ পন্থায় অর্জন করা ও বৈধ পন্থায় খরচ করার নির্দেশ দিয়েছেন। আপনি যদি ধূমপান করে সম্পদ নষ্ট করেন তাহলে আপনি আল্লাহর নির্দেশ অমান্য করলেন এবং একটি বড় ধরনের গোনাহের ভাগিধার হলেন।