hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

ধূমপায়ীদের বাহানা ও অজুহাত

যদি কোন ধূমপায়ীকে প্রশ্ন করা হয় যে, আপনি কেন ধূমপান করছেন? তাহলে সে তার উত্তরে নানা বাহানা ও অজুহাত পেশ করে।

কেউ বলে, আমি যখন বিষণ্ণ থাকি তখন ধূমপান করি, যেন আমার অন্তরের বিষণ্ণতা দূর হয়। কেউ বলে, পরিবার থেকে দূরে থাকার কষ্ট ও একাকীত্ব দূর করার জন্য ধূমপান করি। কেউ বলে, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেয়ার সময় অধিক আনন্দ উপলব্ধির জন্য ধূমপান করি। কেউ বলে, স্বাদ উপভোগ করার জন্য ধূমপান করি। কেউ বলে, রাগ ও পেরেশানি দূর করার জন্য ধূমপান করি। কেউ বলে, বন্ধুত্বের খাতিরে ধূমপান করি। কেউ বলে, অমুকের দেখাদেখি ধূমপান করি। কেউ বলে, ছোট বেলা থেকে ধূমপানে অভ্যস্ত হয়েছি, এখন ত্যাগ করা কঠিন হয়ে গেছে ইত্যাদি।

অনেক ধূমপায়ী এখনো জীবন্ত অন্তরের অধিকারী, ইসলামী মূল্যবোধে আপ্লুত। তাদের অন্তরে রয়েছে কল্যাণের প্রতি টান। তাদের হৃদয় ইসলাম ও মুসলিমের মহববতে পরিপূর্ণ। তবুও তারা ধূমপান ব্যাধিতে আক্রান্ত।