১
নেশাজাত দ্রব্যের বিধান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
বর্তমান সময়ের বিভিন্ন মাদকদ্রব্য ও তার ব্যবহারের ধরন
عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ : لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ ، يُسَمُّوْنَهَا بِغَيْرِ اسْمِهَا ، يُعْزَفُ عَلٰى رُؤُوْسِهِمْ بِالْمَعَازِفِ ، وَالْمُغَنِّيَاتِ ، يَخْسِفُ اللهُ بِهِمُ الْأَرْضَ ، وَيَجْعَلُ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيْرَ
আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মদ পান করবে। তারা মদের নাম রাখবে মদ বাদ দিয়ে অন্য নামে। তাদের মাথার উপর বাদ্যযন্ত্র বাজানো হবে। আর তারা গায়িকা ও নর্তকী দ্বারা খেলা করবে। কিন্তু আল্লাহ তা‘আলা তাদের সহকারে ভূমিধস ঘটাবেন এবং তাদের মধ্য হতে কাউকে বানর এবং শুকরে রূপামত্মরিত করবেন। [ইবনে মাজাহ, হা/৪০২০; সহীহ ইবনে হিববান, হা/৬৭৫৮; সুনানুল কুবরা লিত তাবারানী, হা/৩৩৪২; বায়হাকী, হা/২০৭৭৮; জামেউস সগীর, হা/৯৫৮৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৩৭৮।]
বিভিন্ন নামে মাদকদ্রব্য :
বর্তমানে মাদকদ্রব্যগুলো বিভিন্ন নামে প্রচলিত আছে। যেমন- ফেনসিডিল, গাঁজা, হেরোইন, প্যথ্যাইন, মদ, চরস, ভাঙ, আফিম, হাসিস, কোকেন, হেম্প, মারিজুয়ানা, ব্রাউন সুগার, এল.এস.ডি, স্মাক ইত্যাদি। এগুলোর মধ্যে হেরোইন আজ সব নেশাকেই ছাড়িয়ে গেছে। এর মাদকাসক্তিও অত্যমত্ম তীব্র। যদি কেউ একবার হেরোইন সেবন করে তাহলে সে সহজেই এ নেশার কবলে পড়ে যায়।
প্রচলিত মাদকদ্রব্য ব্যবহারের পদ্ধতিও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে, ইনহেল বা নাকে শোঁকা পদ্ধতি, স্কিস পপিং বা ইনজেকশন পদ্ধতি ও ত্বকের নিচে গ্রহণ পদ্ধতি এবং মেইন লাইনিং বা সরাসরি রক্ত প্রবাহে অনুপ্রবেশকরণ পদ্ধতি ইত্যাদি।