১
কবরের প্রশ্ন ও প্রাসংগিক আলোচনা
লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
শেষ অনুরোধ
আমি খুব সাধারণ একজন মানুষ, অতীত জীবনে অনেক ভুলের মধ্যে ছিলাম। মহান আল্লাহ অনেক দয়া ও করুণা করে কুরআন-সুন্নাহর দিকে ধাবিত করেছেন। বিগত কয়েক বছর থেকে কুরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য কিতাব পাঠ করে এবং কয়েকজন আলেমের সোহবতে থেকে তাদের উপদেশ ও পরামর্শে দ্বীন ইসলামের জ্ঞান অর্জনের চেষ্টা করছি মাত্র। সেজন্য আমার পক্ষে ভুল হওয়াটা নিতান্তই স্বাভাবিক। কিতাবটিতে কোন ভুল পেলে জানাবেন। দলিল প্রমান দিয়ে ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। উপদেশ ও পরামর্শ দেবার জন্য অগ্রীম মুবারকবাদ। আপনার পড়া শেষ হলে কিতাবটি অন্যকে পড়তে দিন। পারলে সদকায়ে জারিয়ার নিয়তে আত্মীয়-স্বজনের মাঝে দাওয়াতী কাজের জন্য সাধ্যমত কিতাবটি ক্রয় করে উপহার দিন। এতে তারাও কবরের সওয়াল জওয়াব সঠিকভাবে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে আর আপনিও দাওয়াতী কাজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সঠিক উৎস থেকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সঠিক পথে চলার ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন!
رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا
হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান কর এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। (সূরা ১৮/কাহাফঃ ১০)
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةًۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
হে আমাদের রব! আমাদেরকে হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরগুলোকে আর বাঁকা করে দিবেন না আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয় আপনি মহাদাতা। (সূরা ৩/আলি ইমরানঃ ৮)
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْاَرْضِ۫ اَنْتَ وَلِيِّيْ فِي الدُّنْيَا وَالْاٰخِرَةِۚ تَوَفَّنِيْ مُسْلِمًا وَّاَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ
হে আসমান ও যমীনের স্রষ্টা, আপনিই আমার অভিভাবক দুনিয়া ও আখিরাতে, আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিবেন আর আমাকে নেককারদের অর্ন্তভূক্ত করে দিবেন। (সূরা ১২/ইউসুফঃ ১০১)
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي بِنِعْمَتِه تَتِمُّ الصَّالِحَاتُ