hadith book logo

হারাম শরীফের দেশ ফজিলত ও আহকাম

লেখকঃ দা‘ওয়াহ ও উসূলুদ্দীন ফ্যাকাল্টি, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

১২. বিনা এহরামে মক্কায় প্রবেশের হুকুম :

ঊলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হজ বা উমরার উদ্দেশে আগমনকারী কেউ বিনা এহরামে মক্কায় প্রবেশ করতে পারবে না। তবে প্রয়োজনবশত বার বার যাদেরকে মক্কা যেতে হয়, অথবা হজ বা ওমরা ছাড়া অন্য উদ্দেশে মক্কায় এসেছে, অথবা যারা মক্কা নগরীতে স্থায়ী বসবাস করে- তাদের জন্য সহীহ সিদ্ধান্ত অনুযায়ী মক্কায় প্রবেশের সময় এহরাম জরুরী নয়।

ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে একটি পৃথক অধ্যায়ের নাম দিয়েছেন ‘‘হারাম শরীফ ও মক্কায় বিনা এহরামে প্রবেশ’’। ইবনে উমার এহরামে মক্কা প্রবেশ করেন। নবী (ﷺ) এহরাম বেঁধে তালবিয়া বলার নির্দেশ দিয়েছিলেন কেবল যারা হজ বা ওমরা করতে ইচ্ছুক। অন্যদের সম্পর্কে তিনি এরূপ নির্দেশ দেননি।

হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, সারমর্ম হচ্ছে যে, কেবল হজ বা উমরাকারীদের জন্য এহরাম জরুরি। প্রমাণ হিসেবে তিনি ইবনে আববাস (রাঃ)-এর হাদিস উল্লেখ করেছেন, তাতে বলা হয়েছে, ‘‘কেবল হজ ও উমরার নিয়াতকারীদের।’’ এর দ্বারা প্রতীয়মান হয় যে, হজ ও উমরা ব্যতীত যারা বার বার মক্কা যাতায়াত করবে তাদের জন্য এহরাম বাঁধা জরুরি নয়।