১
হারাম শরীফের দেশ ফজিলত ও আহকাম
লেখকঃ দা‘ওয়াহ ও উসূলুদ্দীন ফ্যাকাল্টি, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
৫. দাজ্জাল এ শহরে প্রবেশ করতে পারবে না :
আল্লাহ () তাঁর নিরাপদ শহর মক্কা ও রাসূলুল্লাহ (ﷺ)-এর শহর মা-দীনাকে সম্মানিত এভাবে করেছেন যে, এ দু’টি শহরে দজ্জাল প্রবেশ করতে পারবে না। দজ্জাল হতে শহর দু’টির হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন করবে। তাই দজ্জাল আল্লাহর হারাম ও নিরাপত্তার শহর মক্কায় প্রবেশের সুযোগ পাবে না। সুযোগ পাবে না রাসূলুল্লাহ (ﷺ)-এর শহর মাদীনায়ে তায়্যেবায় প্রবেশের। আনাস (রাঃ) হতে ইমাম বুখারি বর্ণিত হাদিসটি এর প্রমাণ। আনাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন :
لَيْسَ مِنْ بَلَدٍ إِلاَّ سَيَطَؤُهُ الدَّجَّالُ إِلاَّ مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلاَّ عَلَيْهِ الْمَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ فَيُخْرِجُ اللهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ .
এমন কোন ভূখন্ড নেই যা দজ্জালের পদভরে মথিত হবে না। তবে মক্কা ও মানীদায় সে প্রবেশ করতে পারবে না। তার জন্য এমন কোন স্থান পাওয়া যাবে না যা গলে সে ভিতরে প্রবেশ করতে পারবে। প্রতিটি স্থানে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে মা-দীনার হেফাযতে করছে। এরপর মাদিনা তার অধিবাসীসহ তিনটি ঝাকুনি খাবে যার মাধ্যমে আল্লাহ মদিনা থেকে সকল কাফির ও মুনাফেককে বের করে দেবেন।
ইমাম মুসলিমের নিকট তামীম দারি (রাঃ)-এর একটি বর্ণনা যাতে মসীহ দাজ্জালের একটি উক্তি রয়েছে যে, ‘‘খুব অল্প সময়ের মধ্যে আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। তখন আমি জমিন চষে ফেলব। চল্লিশ রাত্রিতে জমিনের সকল জনপদে আমি উপস্থিত হব। তবে মক্কা ও তাইবা (মদিনা)-য় আমি প্রবেশ করতে পারবো না। এ দু’টি জনপদ আমার উপর হারাম করে দেয়া হয়েছে। যখনই আমি একটি অথবা এ দু’টির কোন একটি জনপদে প্রবেশের চেষ্টা করব সাথে সাথে আমাকে ধারালো তরবারি হাতে একজন ফেরেশতা (সে জনপদে প্রবেশ করতে) বাধা দেবে। প্রতিটি প্রবেশ স্থানে ফেরেশতা রয়েছে যারা মদিনায় হেফাযতে করছে।’’ আমরা দজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে পানাহ চাই।