১
হারাম শরীফের দেশ ফজিলত ও আহকাম
লেখকঃ দা‘ওয়াহ ও উসূলুদ্দীন ফ্যাকাল্টি, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
শেষকথা :
আমরা এখানে সংক্ষিপ্তভাবে হারাম শরীফের ফজিলত ও আহকাম বর্ণনা করেছি ও সম্মানিত স্থানসমূহের বিবরণ দিয়েছি। এখানে বিদ‘আত, পাপাচার ও অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকেও সতর্ক করেছি। এরপর আমরা আহবান করছি আমাদের সেই সব মুসলিম ভাই-বোনদেরকে যারা এই হারাম নগরীতে ও বায়তুল্লাহ শরীফের আশেপাশে বসবাসরত এবং সেই হাজী উমরাহকারী ও জিয়ারতকারীদেরকেও যারা দূর-দূরান্ত হতে এখানে আগমন করে, যেন তারা সকলে শরিয়তের দলিলসমূহ নিয়ে চিন্তা-ভাবনা করেন, আক্বীদা ও ফিকহের আহকাম শিখে নেন এবং হারাম নগরীর সাথে সংশ্লিষ্ট নবী (ﷺ)-এর দেয়া আদব-কায়দা মেনে চলেন। কেননা এটা হল আল্লাহর হারাম, তার ঘর এবং হারামের শহর। আল্লাহ এ শহরটিকে সম্মানিত করেছেন এবং অন্য সকল স্থান হতে ইতিপূর্বে বর্ণিত সব আহকাম ফজিলত দিয়ে একে বিশেষত্ব দান করেছেন। সুতরাং আল্লাহর পক্ষ হতে সে-ই তাওফীক প্রাপ্ত, যে এ স্থানটির সঠিক মর্যাদা দিয়ে এর সম্মান ও গুরুত্বের প্রতি লক্ষ্য রেখেছে। এখানে বেশি বেশি এবাদত পালনে ব্রত হয়েছে এবং পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থেকেছে। শরিয়ত অনুমোদিত সকল ফজিলতের কাজ করেছে এবং শরিয়তের নিষিদ্ধ সকল মন্দ কাজ ত্যাগ করেছে।
آخر دعوانا أن الحمد لله رب العالمين ، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أحمعين .
آخر دعوانا أن الحمد لله رب العالمين ، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أحمعين .